• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাজীগঞ্জে ১৮শ’ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর প্রতিনিধি: জেলার হাজীগঞ্জ পৌর এলাকা থেকে মাকসুদ হোসেন সোহেল (৪২) ও তার সহযোগী মো. আমিন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পৌর এলাকার মকিমাবাদ তাকওয়া মসজিদ সংলগ্ন জয়নাল ম্যানশনের চতুর্থ তলা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১হাজার ৮৩০ পিচ ইয়াবা উদ্ধার করে। সোহেল হাজীগঞ্জ উপজেলার বড়কুল পুর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের তপাদার বাড়ীর ইসমাইল হোসেন তপাদারের ছেলে এবং আমিন পাশ্ববর্তী ফরিদগঞ্জ জেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বেপারী বাড়ীর মৃত আলী আহম্মদ বেপারী ছেলে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, আটক মাকসুদকে দীর্ঘ দিন ধরে টার্গেট করা হয়েছিল। তাকে ইয়াবাসহ আটক করা অনেক কঠিন ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৮’শ ৩০ পিসসহ তার সহযোগিসহ আটক করা হয়েছে। এ সময় তার মাদক ব্যবসা পরিচালনার দায়িত্বে থাকা আমিনকেও একই স্থান থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ