• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে ডাকাতি চেষ্টা রুখে দিল গ্রামবাসী

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)  : নওগাঁর আত্রাইয়ে নৌকাযোগে ডাকাতি চেষ্টা রুখে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া ও নওদুলী গ্রামে। চতুর্দিকে পানি আর পানি, মাঠ খাল বিল পানিতে একাকার। পানিবন্দী গ্রামবাসীরা এমনিতেই রয়েছে আতঙ্ক উৎকন্ঠার মধ্যে। নানাবিধ সমস্যায় তারা জর্জরিত। তাদের এ কাটা ঘায়ে লবনের ছিটা দিতে হানা দিয়েছিল একদল ডাকাত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত দেড়টার দিকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ডাকাতদল প্রথমে হানা দেয় উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া গ্রামে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিতে থাকলে গ্রামবাসী একযোগে লাঠিসোটা নিয়ে বের হয়। তাদের এ অবস্থা বুঝতে পেরে ডাকাতরা নৌকা নিয়ে সেখান থেকে শটকে পড়ে। পরে তারা হানা দেয়ার চেষ্টা করে নওদুলী বাজারে। সেখানে কর্তব্যরত নাইটগার্ড জোরে জোরে বাঁশি বাজাতে থাকে এবং আত্রাই থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। সাথে সাথে পুলিশের টহল গাড়ি সেখানে গেলে ডাকাতরা সেখান থেকেও শটকে পড়ে। ফককিয়া গ্রামের আব্দুস ছালাম বলেন, দুইটি ইুঞিাজন চালিত বড় নৌকাযোগে ডাকাতরা আসতেছিল। মসজিদের মাইকের ডাক শুনে আমরা গ্রামবাসী একত্রিত হলে তারা অন্যদিকে চলে যায়। এ ব্যাপারে আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, পুলিশের টহল দল ওই রোডেই ছিল। সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সেখানে গিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওরা (ডাকাত) পালিয়ে গেছে। বর্ষাকালে চতুর্দিকে পানি। এই সুযোগে অনেকেই এ ধরনের ঘটনা ঘটানোর অপচেষ্টা করবে। তবে আমরা চতুর্দিকে পুলিশী টহল বৃদ্ধি করেছি। আশা করি আত্রাইয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি ঘটবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ