• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পেট্রল পাম্পের ছাদ ধসে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: জেলার আশুগঞ্জে নির্মাণাধীন একটি পেট্রল পাম্পের ছাদ ধসে ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আজ সোমবার দুপুরে আশুগঞ্জের বাহাদুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুলাল মিয়া, রাজিব, নাজমুল ও সাঈদ। হতাহত সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাহাদুপুরে জেলা সার সমিতির সভাপতি জালাল উদ্দিনের নির্মাণাাধীন সায়েরা ফিলিং স্টেশনের ভবন নির্মানের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে ভবনের ছাদের বিভিন্ন অংশ শ্রমিকদের উপর পড়ে যায়।
পরে স্থানীয়রা ভবনের বিভিন্ন অংশের ভেতর থেকে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের নির্মাণ শ্রমিক শিপন মিয়া, রিপন মিয়া, হানিফ মিয়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস তারা ক্রেনসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরায়। পরে ভেতর থেকে পাওয়া যায় চার জনের মরদেহ। তাদের দেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা আমিরুল কায়ছার ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেন।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন,‘ দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে আমরা চার জনের লাশ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ