• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধি: সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, হত্যা, চোরাচালান, বাংলাদেশী নাগরিক আটক ও সীমান্তে বিভিন্ন উন্নয়ন মূলক কাজসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কুড়িগ্রাম সীমান্তের ভারতীয় অংশে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তের ১০০৮ আর্ন্তজাতিক সীমানা পিলারের সন্নিকটে ভারতীয় অংশে এ পতাকা বৈঠক শুরু হয়ে তা চলে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত। পতাকা বৈঠকে বিজিবি ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি রংপুরের সেক্টর কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ, পিএসসি, এএফডব্লিউসি, জি+ এবং বিএসএফ’র ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধুবরী সেক্টরের ডিআইজি শ্রী কুলদীপ কুমার গুলিয়া।

পাতাকা বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা, বাংলাদেশী নাগরিক আটক বন্ধ ও দু’দেশের সীমান্তে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সম্পর্কে ফল প্রসু আলোচনা হয়েছে বলে জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ