• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এএসআই গণধোলাই

সিসি ডেস্ক: এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় এলাকাবাসীর হাতে আটক হয়ে গণধোলাই খাওয়া নীলফামারীর কিশোরগঞ্জ থানার এএসআই হিরো কামালকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জ থানার এএসআই হিরো কামাল গত ২৬ আগস্ট, শনিবার রাতে সাদা পোশাকে যদুমণি গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। বিষয়টি প্রতিবেশীরা দেখে ফেলেন। তারা সেখানে উপস্থিত হয়ে ঘরে কোনো আলো না থাকায় দরজা খুলতে বলেন।

দীর্ঘ সময় পর ওই নারী দরজা খুললে এলাকাবাসী ঘরের খাটের নিচে লুকিয়ে থাকা এএসআই হিরো কামালকে বের করে গণধোলাই দেয়।

খবর পেয়ে থানার সংশ্লিষ্ট থানার ওসিসহ পুলিশ সদস্য ও এলাকার ইউপি সদস্য বুলবুল আহমেদের হস্তক্ষেপে তাকে থানায় নেয়া হয়। বিষয়টি অবগত হবার পর পুলিশ সুপারের নির্দেশে ওই এএসআই’কে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুল রশিদ সাংবাদিকদের জানান, ওই মেয়েটির পঞ্চগড়ে বিয়ে হয়েছে। তার স্বামীর গ্রামের বাড়ির পাশে হিরো কামালের বাড়ি হওয়ায় তারা পূর্ব-পরিচিত। মেয়েটির বাবার বাড়িতে বিদ্যুতের সংযোগ নেয়ার সময় সহায়তা করেছিল ওই এএসআই। মেয়েটি তার বাবার বাড়িতে বেড়াতে এসে তার ডাকেই হিরো আলম সেখানে গিয়েছিল।

এলাকাবাসীর অভিযোগ, ওই মেয়েটির সঙ্গে হিরো আলমের অনৈতিক সর্ম্পক রয়েছে। সে এলাকাবাসীর কাছে আটক হওয়ায় নীলফামারী জেলা পুলিশ সুপার জাকির হোসেনের খানের নির্দেশে ওই তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ