• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দরর উপজেলার রাণীরবন্দরে বিদ্যুৎ শর্ট সার্কিটে ১২টি দোকানসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই। আজ মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে দোকানগুলো পুড়ে যায়।

জানা গেছে, আতিকুল কাঠ মিস্ত্রির দোকান থেকে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ময়নুল ডেকোরেটরের প্রায় ১২ লাখ টাকা, ফরহাদ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের ১০ লাখ টাকা, আতিকুল কাঠ মিস্ত্রি দোকানের তিন লাখ টাকা, আতাউর পান স্টোরের নগদ এক লাখ টাকাসহ প্রায় দুই লাখ টাকা, দিলীপ টেলিকম এন্ড মা ফার্মেসী প্রায় ৪ লাখ টাকা, বাশু হোটেলের ৫০ হাজার টাকা, মোকছেদের গুড়া দোকানের ২ লাখ টাকা, সিকদার হোটেল প্রায় ৩ লাখ টাকা, পবি সাইকেল স্টোরের দেড় লাখ, লিয়াকত আলী ওয়ারিং মিস্ত্রির ৫০ হাজার, কাজল হোটেলের ১০ হাজার, হাবিব পান স্টোরের ১৫ হাজার টাকা, বকস ডাক্তার এন্ড ফার্মেসীর এক লাখ টাকা, কামারের এক লাখ টাকা ক্ষতি হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের এসও সবুজ ইসলাম জানান, শর্ট সার্কিট হওয়ায় আগুন লাগে এবং তার সহযোগী টিম আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ