মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ী জি এম পাইলট উচ্চবিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে,ছাত্র ছাত্রীদর মাঝে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা তৈারী এবং, সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির লক্ষ্যে বিক্রেতা বিহিন দোকান সততা ষ্টোর এর উদ্বোধন করা হয় ।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী জি এম পাইলট উচ্চবিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে, স্কুলের ছাএ ছাএীদের মাঝে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা তৈারী এবং সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির লক্ষ্যে বিক্রেতা বিহিন দোকান সততা ষ্টোর এর উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো.এহেতেশাম রেজা। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী জি এম পাইলট উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৈার মেয়র মুর্তুজা সরকার মানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাজিম উদ্দিন মাষ্টার,সাধারন সম্পাদক এম এ কাইয়ুম,স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সুজাপুর স্কুলের সহকারী শিক্ষক খাইরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গোলাম আজাদ, লুৎফুনহুদা চৌধুরী লিমন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাএ ছাএীরা উপস্থিত ছিলেন ।
মধ্যপাড়া পাথর খনিতে ২৫ জন খনি শ্রমিককে পুরস্কার প্রদান
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে ভালো কাজের জন্য ২৫ জন খনি শ্রমিককে পুরস্কৃত করেছে খনিতে দায়িত্বরত ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
জিটিসি সুত্রে জানা গেছে, পাথর খনির ভু-গর্ভে এবং উপরিভাগে পাওয়ার সাপ্লাই (আন্ডার গ্রাউন্ড এবং সারফেস), ভেনটিলেশন, ড্রিফটিং, স্টপিং, আন্ডারগ্রাউন্ট ট্রান্সপোর্ট, মেইন পাম্প ষ্ট্রেশন, রিপেয়ার এন্ড মেকানিকাল সপ, ড্রিলিং এন্ড ব্লাস্টিং, হোস্টিং (আন্ডারগ্রাউন্ড), ক্রাশিং এন্ড স্কিনিং প্লান্ট এবং কম্প্রেসর ফ্যান এন্ড পাম্প বিভাগে কর্মরত ২৫ জন খনি শ্রমিককে গত সোমবার ২৮ আগষ্ট বিকেল সাড়ে ৪ টায় খনির ওয়েল ফেয়ার ভবনে এই পুরস্কারের অর্থ প্রদান করা হয়।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীতে পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি পাথর উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা, ব্যবহার ,শৃংখলা ও সময়ানুবর্তিতা ইত্যাদি গুনাবলী বিবেচনায় এনে নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত সেরা শ্রমিকদের পুরস্কৃত করার পূর্ববর্তী মাসগুলোর ঘোষণার ধারাবহিকতায় চলতি বছরের গত জুলাই মাসের জন্য ২৫ জন শ্রমিক বাছাই পুর্বক সেরা শ্রমিক হিসেবে এই পুরস্কার প্রদান করেছে। এখানে উল্লেখ্য যে, জিটিসি-এর কার্যক্রমের শুরু হতেই প্রতিমাসে খনি শ্রমিকদের দক্ষতার জন্য এ ধরনের আর্থিক পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্ত খনি শ্রমিকরা জানান, পাথর খনিতে তাদের কাজের মুল্যায়ন করে প্রতিমাসে এই ধরনের পুরস্কার দেওয়ায় শ্রমিকরা কাজে উৎসাহী হবেন এবং দক্ষতা প্রমান করার সুযোগ পাবেন। পাথর খনিতে জিটিসিই এই প্রথম শ্রমিকদের দক্ষতার মুল্যায়ন স্বরুপ পুরস্কার প্রথা চালু করে