• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

সিসি নিউজ: নীলফামারীর কিশোরগঞ্জের চারাল কাটা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র আশরাফুল ইসলামের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী সাইফুনের অদুর হতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধার করে।
আশরাফুল এ জেলার সৈয়দপুর উপজেলার নাটুয়াপাড়ার আবু তালেবের ছেলে এবং খালিসা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী সাইফুন নামকস্থানে তিন বন্ধু মিলে এক সাথে গোসল করতে নদীতে ঝাপ দেয়। দুই বন্ধু নদীর তীরে উঠে এলেও আশরাফুল নদীতে ডুবে যায়।
কিশোরগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, ঘটনার দিন বিকাল হতে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে চেষ্টা চালিয়ে বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ওসি বজলুল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ