• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিকাশের ৫০ লাখ টাকা অনুদান

ঢাকা: বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে।
বিকাশের চীফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এসময় বিকাশের পরিচালনা পর্ষদের সদস্য নিহাদ কবির এবং চীফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) উপস্থিত ছিলেন।
বিকাশের এই অনুদানপ্রতিষ্ঠানেরনিজস্বতহবিল এবং এর কর্মীদের স্বেচ্ছা অনুদান হতে সংগৃহীত। সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গিকারবদ্ধ একটিদায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবেবিকাশের অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দেশের উত্তরাঞ্চলের বন্যার্তদের সহায়তার জন্য বিকাশ সম্প্রতি ১০-সদস্যদের একটি টিম প্রেরণ করে যারা কুড়িগ্রাম জেলার দুর্গম চরগুলিতে প্রায় ২,০০০ পরিবারের মাঝে ৩০ মেট্রিক টন খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পরিবার প্রতি দুই সপ্তাহ চলার উপযোগী এই খাদ্য ও ত্রাণ সামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মসলা, বিশুদ্ধ খাবার পানি, বিস্কুট, জরুরি ওষুধ, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট। বিকাশের এই কার্যক্রম থেকে বন্যা পিড়ীত প্রায় ১০,০০০ মানুষ উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ