• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সম্পত্তি বাজেয়াপ্ত, গ্রেপ্তারের নির্দেশ

সিসি ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তার ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ওই মামলার অন্যতম আসামি প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে পলাতক ঘোষণা করা দিয়ে তার সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। আজ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী আদালত এ রায় দেয়।
ডন অনলাইন জানিয়েছে, মামলায় পাকিস্তান তেহরিক-ই-তালেবানের পাঁচজনকে আসামি করা হয়েছিল। তাদেরকে খালাস দেওয়া হয়েছে। ২০০৭ সালে বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সময় রাওয়ালপিন্ডির পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সউদ আজিজ। আর রাওয়াল টাউনের পুলিশ সুপার ছিলেন খুররম শাহজাদ। তাদের দুজনকেই ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জামিনে মুক্ত থাকা এই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
দেশটির জাতীয় দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে বলছে, বেনজির ভুট্টোকে হত্যার ৯ বছর আট মাস তিন দিন পর পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন সন্ত্রাসবাদবিরোধী বিশেষ আদালত।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে বন্দুক ও বোমা হামলা চালিয়ে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করা হয়। হামলায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ২৩ কর্মী নিহত হন।
পুলিশ কর্মকর্তা সিপিও সউদ আজিজ ও রাওয়ালপিন্ডির এসপি খুররাম শাহজাদকে কর্তব্য পালনে গাফিলতির অভিযোগে পাকিস্তান পেনাল কোডের ১১৯ ও ২০১ ধারায় ১৭ বছরের সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে এই দুই কর্মকর্তাকে ৫ লাখ রূপি জরিমানা করা হয়েছে। তবে অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদেরকে আরো ৬ মাসের অতিরিক্ত দণ্ড ভোগ করতে হবে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাঝে বিশেষ আদালতের বিচারক মুহাম্মদ আসগর খান মামলার রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ