• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ময়মনসিংহ দেশের ১১তম শিক্ষা বোর্ড গঠন

সিসি নিউজ: ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ’ নামে নতুন একটি শিক্ষা বোর্ড গঠন করেছে সরকার।ময়মনসিংহ বিভাগের চার জেলা নিয়ে নতুন এই বোর্ড স্থাপনে গত ২৮ অাগস্ট আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এটি হতে যাচ্ছে দেশের এগারতম শিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্সের ক্ষমতাবলে সরকার ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং উন্নয়নের উদ্দেশ্যে ময়মনসিংহ শহরে শিক্ষা বোর্ড স্থাপন করল।

উল্লেখিত আদেশে এই চার জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের এখতিয়ার রহিত করে এসব জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও উন্নয়নের ক্ষমতা নবগঠিত বোর্ডের উপর ন্যস্ত করা হয়েছে।

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত অনুমোদন করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এ বিভাগ গঠনের পর থেকেই ময়মনসিংহে একটি শিক্ষা বোর্ড স্থাপনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের অগাস্টের মাঝামাঝি সময়ে সরকার ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয় এবং এর যৌক্তিকতা যাচাইয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) চৌধুরী মুফাত আহমেদ নেতৃত্বাধীন ওই কমিটির মতামতের ভিত্তিতে ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড স্থাপনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানোর পর শেখ হাসিনা তা অনুমোদন করেন। এরপরই নতুন শিক্ষা বোর্ড গঠনের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর ও দিনাজপুরে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে। অন্যদিকে, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড। সেই হিসেবে ময়মনসিংহ হচ্ছে দেশের ১১তম শিক্ষা বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ