• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর বন্যাদুর্গততের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান

সিসি নিউজ: নীলফামারীর বন্যা দুর্গতদের মাঝে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণে ৫লাখ টাকা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে। এবারই প্রথম এই খাতে বরাদ্দ দেয়া হলো বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুর্নবাসন দফতর।
সংশ্লিষ্ঠ দফতর সুত্র জানায়, বরাদ্দ পাওয়া ৫লাখ টাকার মধ্যে ডিমলা উপজেলায় ১লাখ ২৫হাজার, ডোমার উপজেলায় ৪৫হাজার, জলঢাকা উপজেলায় ১লাখ, কিশোরগঞ্জ উপজেলায় ৭০হাজার, নীলফামারী সদর উপজেলায় ৭০হাজার এবং সৈয়দপুর উপজেলায় ৯০হাজার টাকা করে বন্টন করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের অনুকুলে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ আখতারুজ্জামান জানান, বন্যা দুর্গতদের মাঝে সরকারী খাদ্যশষ্য বিতরণে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত টাকা ব্যয় করা হবে।
বরাদ্দকৃত টাকা থেকে অবশিষ্ট থাকলে সেটা দরিদ্রদের মাঝে বন্টন করে দেয়া যাবে বলে জানান আখতারুজ্জামান।
সরকারী খাদ্যশষ্য দুর্গতদের মাঝে পৌঁছে দেয়ার জন্য ইতিপুর্বে কোন বরাদ্দ না থাকলেও খাদ্য গুদাম থেকে চাল নিয়ে যেতে পরিবহণ খরচ বহন করতে হতো সংশ্লিষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যানদের। এখন থেকে পরিবহণ ব্যয় জনপ্রতিনিধিদের করতে হবে না।
বিশেষ উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মনজু জানান, শুধু বন্যার্তদের জন্য নয়, ইউনিয়নে দরিদ্রদের জন্য সরকারী খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হলে পরিবহন খরচ আমাদেরই বহন করতে হতো।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগ আমাদের(জনপ্রতিনিধিদের) জন্য আরো বিশেষ কাছে আসলো বলে জানান তিনি।
প্রসঙ্গত সাম্প্রতিক বন্যায় নীলফামারী জেলার ৫১টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। ৪১হাজার ৫৩৫টি পরিবারের প্রায় দেড় লাখ মানুষ আক্রান্ত হন। ক্ষতিগ্রস্তদের জন্য ১২২৫ মেট্রিক টন চাল, ৩৪লাখ ৫০হাজার টাকা এবং ৬হাজার শুকনো খাবার বরাদ্দ পাওয়া যায়।
বরাদ্দের মধ্যে শুকনো খাবারসহ ৫৬৫মেট্রিক টন চাল ও ২৩লাখ টাকা বিতরণ করা হয়েছে বন্যা দুর্গতদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ