• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আকাশসীমায় মায়ানমারের হেলিকপ্টার, ঢাকার প্রতিবাদ

সিসি নিউজ: বাংলাদেশের আকাশসীমায় মায়ানমারের হেলিকপ্টার প্রবেশ করেছে। এতে তীব্র প্রতিবাদ জানিয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকা।

জানা যাচ্ছে, গত ২৭ ও ২৮ আগস্ট এবং শুক্রবার মায়ানমারের কয়েকটি হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ করে। শুক্রবার সকালেই এ ঘটনা তিনবার ঘটে।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এ জন্য মিয়ানমারকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শুক্রবার এই প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মায়ানমার দূতাবাসে ডিপ্লোমেটিক নোট পাঠিয়েছে বলে ইউএনবির খবরে বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই প্রতিবাদলিপিতে বলা হয়, এভাবে আকাশসীমা প্রতিবেশীসুলভ আচরণের বিরোধী এবং তা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবে। বাংলাদেশ যখন সীমান্ত সুরক্ষিত রাখতে মায়ানমারকে সহায়তা করে আসছে, তখন সার্বভৌমত্বের লঙ্ঘন দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। মায়ানমারের সামরিক বাহিনীর এ ধরনের তৎপরতা খুবই দুঃখজনক বলেও উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ