• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুলিয়ায় ড্রামের ভেতর নারীর ৩৫ টুকরো লাশ

সিসি ডেস্ক: অজ্ঞাত পরিচয় এক নারীর ৩৫ টুকরা লাশ আশুলিয়ায় একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে জামগড়া এলাকার প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া বাড়িতে একটি ড্রামে লাশের টুকরাগুলো পাওয়া যায়।

ওই ঘরে স্বামী-স্ত্রী দুইজন বাস করতেন। স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।

আশুলিয়া থানার এসআই মলয় কুমার সাহা জানান, ঘরের মধ্যে একটি ড্রামের ভিতর থেকে অর্ধগলিত লাশের টুকরাগুলো পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

এসআই মলয় বলেন, লাশটি কোনো যুবতী নারীর। হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলে ৩৫টি টুকরা করা হয়েছে। টুকরাগুলো একটি প্লাস্টিকের ড্রামের ভিতরে ছিল। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, গত দুদিন ধরে প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া দেয়া কক্ষটি তালাবন্ধ রয়েছে। শুক্রবার রাতে ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ