লক্ষ্মীপুর: জেলা সদরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার আবিরখিল গ্রামের মো. ইউছুফ ও তার ছেলে ইকবাল সাকিব ও পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান ও অটোরিকশার চালক মমিন উল্যাহ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় পৌঁছলে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. আবদুল মালেক চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।