• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহি একজন লক্ষ্মী গৃহবধূ

বিনোদন ডেস্ক : বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে মাহির ঈদ করছেন। এ সময়টায় পুরোদস্তর গৃহবধূ হয়ে উঠেন এ জনপ্রিয় নায়িকা। কোরবানির গরু জবাই থেকে শুরু করে ভাগ-বাটোয়ারা, সংসারের অন্যান্য বিষয় সামলানো সবই একা হাতে করছেন মাহি। আর এসব কথা জানালেন তার স্বামী পারভেজ মাহমুদ অপু।

মাহির শ্বশুর-শাশুড়ি দুজনেই এবার হজে গিয়েছেন। যাওয়ার আগে সংসারের চাবির গোছা মাহির আঁচলে বেঁধে দিয়ে গেছেন।

অপু বলেন, ‘আমি একটা দরকারে চাবি চাওয়ার পর সে আমাকে চাবি দেয়নি, নিজের হাতে এসে তালা খুলে দিয়েছে। বলেছে, আব্বা-আম্মা হজ থেকে ফেরার আগ পর্যন্ত এ চাবি কাউকে দেওয়া যাবে না। কারো দরকার থাকলে সে নিজে খুলে দেবে। বলতে পারেন একজন লক্ষ্মী গৃহবধূ সে।’

ঈদের নামাজ পড়ে এসে বেশ অবাকই হতে হয়েছে অপুকে। তিনি বলেন, ‘নামাজ থেকে এসে দেখি সে গরু কোরবানির জন্য প্রস্তুত করে রেখেছে। এমনকি মাংস নিজ হাতে গরীব মানুষ, আত্মীয়-স্বজনদের মধ্যে বিলি করেছে।’

মাহির হাতের গরুর কালা ভুনা বেশ প্রিয় অপুর। শুধু কালা ভুনা না নানা ধরনের খাবার- কাস্টার্ড, কালো জাম ইত্যাদি বানাচ্ছেন তিনি।

অপু বলেন, ‘মাহি রীতিমত এক্সপেরিমেন্ট করছে। কোন কিছু বানানোর পর আমাকে আগে খেতে দিচ্ছে, আমি খেয়ে ভালো বললে তবে সবাইকে ডেকে খাওয়াচ্ছে।’

২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকে বেশিরভাগ সময় তিনি সিলেটেই কাটান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ