• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চলনবিলে একই পরিবারের ৩ জনের প্রাণহানি

পাবনা: জেলার চাটমোহর উপজেলার চলনবিলে নৌকায় করে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন একই পরিবারের তিনজন। আজ রবিবার জিয়োলগাড়ি  বিল, হান্ডিয়াল ইউনিয়নের চর কাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- পাবনার সদর উপজেলার রানীগ্রামের মৃত আফসার আলীর ছেলে আফজাল হোসেন (৪৫), তার ভাই একই গ্রামের টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন (৪০) এবং তার ছেলে সোহান (১১)।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, মাইক্রোবাস যোগে একই পরিবারের ১৫-২০ জন সদস্য চলনবিলে ভ্রমণের উদ্দেশ্যে চাটমোহরে আসেন। দুপুরে উপজেলার ছাইকোলা থেকে একটি নৌকা ভাড়া করে তারা চলনবিলে ভ্রমণে যান। নৌকার ছাদে (ছই) ছিলেন পাঁচজন। এক পর্যায়ে বেলা ৩টার দিকে হান্ডিয়াল ইউনিয়নের চরকাজীপুর জিওলগাড়ি বিলে নৌকার ছাদে থাকা পাঁচজন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ও ধাক্কা লেগে পানিতে পড়ে যান। নৌকার মাঝি ও স্বজনরা দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের চিৎকারে এলাকাবাসী নৌকা নিয়ে এগিয়ে আসেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করেন।

ঈদের আনন্দে বেড়াতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ