• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্যানেল মেয়র কাউন্সিলর ওসমান

সিসি নিউজ: ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্যানেল মেয়র মনোনীত করেছে সরকার। নির্বাচিত মেয়র আনিসুল হক অসুস্থতার কারণে বিদেশে অবস্থান করায় সরকার এই মনোনয়ন দিয়েছে। উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ওমসান গনিকে প্যানেলে এক নম্বর সদস্য করে তিন সদস্যের প্যানেল মনোনয়ন দিয়েছে সরকার।

সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীত মেয়াদের তালিকা প্রকাশ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক জানান, শপথ গ্রহণের ২৯ দিনের মধ্যে প্যানেল মেয়র নির্বাচনের কথা। স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন অনুযায়ী স্থানীয় সরকারের কোন স্তরে এর ব্যতিক্রম হলে সে ক্ষেত্রে সরকার প্যানেল মনোনয়ন করতে পারে। এ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ তিন সদস্যের প্যানেল মনোনয়ন দিয়েছে।

প্যানেল মেয়র হিসাবে মনোনীত অন্য দুইজন হলেন- ৪ নম্বর ওয়ার্ডের মো. জামাল মোস্তফা এবং সংরক্ষিত নারী আসনের ( ৩১, ৩২ ও ৩৪) ওয়ার্ডের বেগম আলেয়া সরোয়ার ডেইজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ