• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘চুমু বাবা’র কাণ্ডে ভারতে তোলপাড়

সিসি ডেস্ক: জোড়া ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে জেলে গেছেন ‘বাবা’ গুরমিত রাম রহিম। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ‘বাবা’দের কীর্তি নিয়ে চলছে জোর চর্চা। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গেরুয়া বসনধারী ‘চুমু বাবার’ ছবি।

ছবিতে দেখা ‌যাচ্ছে, হাইওয়ের ধারে প্রকাশ্যে এক ‌তরুণীকে চুমু খাচ্ছেন তিনি। তা নিয়ে ইতোমধ্যেই তোলপাড় শুরু হয়েছে ভারতে।

ছবিটি ভাইরাল হওয়ার পর প্রকাশ্যে এসেছেন ওই তরুণী। ‌যারা ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, পুলিশের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।

ওই তরুণী দিল্লির বাসিন্দা। ৩০ অগাস্ট হজ কাজি থানায় অভি‌যোগ দায়ের করেছেন। তরুণীর দাবি, তার সামনে বিয়ে। তার বদনাম করার জন্য ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিতে ওই তরুণীর সঙ্গে ছিলেন বাবা হরমেল দাস। তাকে অবশ্য চেনেন বলে জানিয়েছেন তরুণী।

তরুণীর অভি‌যোগ, কয়েকদিন প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই আক্রোশ মেটাতে প্রতিবেশী ‌যুবক ছবিটি ভাইরাল করেছে। এদিকে হরমেল বাবাকে আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে তার দাবি, তিনি নির্দোষ। কেউ তাকে ফাঁসাতে কেউ এমন কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ