আব্দুল কাদের নাহিদ, বাঘা (রাজশাহী): অসহায় এতিমদের জন্য দিনব্যাপি খেলাধূলা সহ নানা আয়োজনে মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করেছে রাজশাহীর বাঘা উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে গঠিত শিশু সংগঠন ‘ওরাও হাসবে’ সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সদনের এতিম শিশুদের নিয়ে এ আয়োজন করে তারা। দুপুরের খাবার সহ খেলাধূলা মধ্যে ছিল হাড়িঁ ভাঙ্গা,মোরগ লড়াই,আত্ত্বরক্ষা ও ফুটবল । খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার তুলে দেন শিশু সদনের প্রতিষ্ঠাতা সাদা মনের মানুষ সামসুদ্দিন সরকার, ‘ওরাও হাসবে’ পরিচাল মিনহাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহ-পরিচালক নাহিদ, কার্যকরী সদস্য মাসুম, কাওসার, জয়নুল, সবুজ, রাজু, সাগর ও সুমাইয়া।