• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গুলিবিদ্ধ আরও ২ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

চট্টগ্রাম: মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসা আরও ২ রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- আমান উল্লাহ (২৮) ও মো. আরাফাত (২৫)। তারা দুজনই মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতালে আসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল চলছে।
এরপর থেকে গত ১২ দিনে মোট ৪৮ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজন গত ২৬ আগস্ট এবং একজন ৩০ আগস্ট মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ