• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে বাস উল্টে অর্ধশত আহত

পীরগঞ্জ: পৌর শহরের বেগুনগাঁও স্কুলের কাছে দিনাজপুরগামী হাইওয়ে এন্টারপ্রাইজ নামে একটি বাস রাস্তার পাশে উল্টে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ২১ যাত্রীকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় চারজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরা হলেন— দিনাজপুরের রামনগর মহল্লার জেসমিন (২৭), পীরগঞ্জের বিশমাইল গ্রামের সাবানা (২৬), ও পয়েন্ধা গ্রামের সাজিদ (৩) এবং রানীশংকৈল বাংলাগড় গ্রামের বুধু (৪০)।
আহত অন্যান্যদের পীরগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। এলাকাবাসী ট্রাকটিকে আটক করেছে। পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের পীরগঞ্জ হাসপাতালে দেখতে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ