সিসি নিউজ: নীলফামারী সদরের ঐতিহ্যবাহী ঢেলাপীর হাটে মিলন (৩২) নামের এক পেশাদার পাখি ব্যবসায়ীর কাছ থেকে ৩টি টিয়া পাখি উদ্ধার করে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার ৫ সেপ্টেম্বর বিকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পরিবেশবাদী সংগঠন, সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন ও সাংবাদিক মোহাম্মদ মানিককে নিয়ে ঢেলাপীর হাটে গেলে পাখি বিক্রি করছে মিলনকে দেখতে পায়। পরে পাখি বিক্রেতা বুঝতে পারলে ইজিবাইকে করে পালাতে চেষ্টা করলে ধরা পড়ে নীলফামারী সদরে ট্রেক্সটাইল মিল রোডে। পরে নীলফামারী সদরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভূমি কর্মকর্তা আফসানা ইয়াসমিন পাখি বিক্রেতার মুছলেকা নিয়ে টিয়া ৩টিকে অবমুক্ত করে ও পাখি বিক্রির সরঞ্জাম করা হয়।
এ বিষয়ে সেতুবন্ধনের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন জানান, বন্যাপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এই আইন অনুসারে পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়, বিক্রয় দন্ডনীয় অপরাধ। যার সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদন্ড এবং দুই লাখ টাকা জরিমানা।