• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে আক্কেলপুরে বিক্ষোভ মিছিল

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হামলা,নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটের আক্কেলপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আক্কেলপুর উপজেলা ভেটেরীনারী রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় হাসপাতাল গেট চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে হাসপাতাল গেট চত্ত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আক্কেলপুর উপজেলা ভেটেরীনারী রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশনের সভাপতি মুক্তাদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু, আক্কেলপুর পৌর সভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, হাফেজ শরিফুল ইসলাম, কাউন্সিলর আব্দুর রহিম বাধন, মাওলানা রফিকুল ইসলাম, সামছুজোহা রুকন প্রমুখ।

বক্তরা বলেন,মিয়ানমার সরকার ও তার পেটুয়া বাহিনীর সদস্যরা একের পর এক নিরীহ মুসলিম রোহিঙ্গাদের ওপর যেভাবে হত্যা নির্যাতন চালাচ্ছে তা ইতিহাসকে হার মানায়। তারা শুধু নিরীহ মানুষকে হত্যা করছে না,তাদের হাত থেকে রেহায় পাচ্ছে না নারী ও শিশুরা। অবিলম্বে এসব গণহত্যা নারী ও শিশু নির্যাতন বন্ধ করা না হলে মিয়ানমারের সাথে বাংলাদেশের সব সম্পর্ক ছিন্ন করার আহবান জানান সরকারের প্রতি। রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের জন্য অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এবং বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ