• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে তুর্কি ফার্স্ট লেডি

কক্সবাজার : রোহিঙ্গা পরিস্থিতি দেখতে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছেছেন।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তারা ওই শিবিরে পৌঁছান। কুতুপালং রোহিঙ্গা শিবির ছাড়াও পাশের একটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে যাবেন তারা।
বৃহস্পতিবার সকালে তারা কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। এদিন বেলা ১২টার দিকে তারা কক্সবাজার পৌঁছান। সেখান তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। এর পর তারা কুতুপালং ক্যাম্পের দিকে রওনা দেন। পরে বেলা দেড়টার দিকে ক্যাম্প পরিদর্শন শুরু করেন তারা।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। রাত ৩টার দিকে আসেন তুর্কি ফার্স্ট লেডি।
রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন শেষে আজই তুর্কি ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন। ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন মেগলুত কাভাসোগলু।
মিয়ানমারের রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস দমন-পীড়নের মুখে রোহিঙ্গারা স্রোতের মতো বাংলাদেশে ঢুকছে। এই পরিস্থিতিকে নজিরবিহীন বলছে আন্তর্জাতিক সম্প্রদায়। মানবিক সংকটকে গুরুত্ব দিয়ে এরই মধ্যে লাখো রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ