• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফলোআপ: তিনদিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: মঙ্গলবার দৈনিক মানবজমিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে ‘প্রেমিকের বাড়িতে গৃহবধুর অনশন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে প্রেমিকা শাহানাজ বেগম কর্তৃক ধর্ষক প্রেমিক ধনীর দুলাল ফখরুল ইসলাম বাবুকে প্রধান আসামী করে ওই গৃহবধুর দায়েরকৃত এজাহারটি গত রাতে থানা পুলিশ ধর্ষণের মামলা হিসেবে রেকর্ডভুক্ত করেছে। বুধবার ধর্ষিত গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার পর শাহানাজ বেগমকে তার মায়ের হেফাজতে থানা পুলিশ দিয়েছে। যার রাজারহাট থানার মামলা নং-০৩। ঘটনাটি উপজেলাজুড়ে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি।
উল্লেখ্য, প্রেমের টানে ৪ বছরের সন্তান ও স্বামীকে ফেলে অপর বিবাহিত প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার আশায় বিয়ের দাবীতে অনশন শুরু করে বিজিবির ল্যান্স নায়েক হাফিজুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম (২৭)। ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার সদর ইউপির বোতলার পাড় গ্রামে। ওই গ্রামের ইউছুফ আলীর পুত্র বিজিবির ল্যান্স নায়েক হাফিজুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম এর সঙ্গে পাশ্ববর্তী নাফাডাঙ্গা গ্রামের বাসিন্দা মৎস্য খামারী উমর ফারুক মন্ডলের বিবাহিত লম্পট পুত্র এক সন্তানের জনক ফখরুল ইসলাম বাবু (২৮) দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গৃহবধুর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এরই সূত্র ধরে গত রোববার রাতে শাহানাজ বেগমের ঘরে তার প্রেমিক ফখরুল ইসলাম বাবু রাত্রী যাপন শেষে বের হয়ে আসার সময় প্রেমিকা শাহানাজ বেগম তাকে বিয়ে করার চাপ প্রয়োগ করলে সে কৌশলে সটকে পড়ার চেষ্টা করে। কিন্তু শাহানাজ বেগম তার প্রেমিক বাবুর হাত ধরে সন্তানকে ফেলে স্বামীর বাড়ী থেকে বেরিয়ে আসে। এক পর্যায়ে সু-চতুর প্রেমিক ফখরুল ইসলাম বাবু তার পিতার মৎস্য খামারের পাহাড়াদার নুরুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সদস্যদের মধ্যে হতাশা নেমে আসে। খবর পেয়ে মুহুর্তেই এলাকা ও পাশ্ববর্তী এলাকা থেকে শতশত উৎসুক নারী-পুরুষ ত্তই প্রেমিক যুগলদ্বয়কে দেখার জন্য ওই বাড়ীতে ভীড় জমায়। ওইদিন দুপুরে রাজারহাট থানার ভারপ্রাপ্ত ওসি পলাশ চন্দ্র দেব এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছিলে এলাকাবাসী ও প্রেমিক যুগলদ্বয় বিয়ের প্রস্তাব দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে। পরে প্রেমিক ফখরুল ইসলাম বাবু সোমবার দিবাগত রাতে প্রেমিকা শাহানাজ বেগমকে ওই বাড়িতে ফেলে কৌশলে পালিয়ে যায়। নিরুপায় হয়ে শাহানাজ বেগম তার পিতা-মাতার সহযোগিতায় সোমবার বিকেলে রাজারহাট থানায় একটি এজাহার দায়ের করে। গতরাতে থানা পুলিশ শাহানাজ বেগমের এজাহারটি মামলা হিসেবে রেকর্ডভূক্ত করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত পলাশ চন্দ্র দেব বলেন, বুধবার ধর্ষিতা শাহানাজ বেগমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওই গৃহবধুকে তার মায়ের হেফাজতে দেয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ