• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুর বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয়ের খবরে তোলপাড়!

মাহমুদ জামান শোভন, বেরোবি: রংপুর বিশ্ববিদ্যালয় নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে রংপুরে। আর এমন খবরে তোলপাড় শুরু হয়েছে রংপুরের সাধারন শিক্ষার্থীদের মাঝে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, নতুন করে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিতে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। এর ওপর ভিত্তি করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় দুটি পরিদর্শন করে ইউজিসিকে প্রতিবেদন পাঠাতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, রংপুর বিশ্ববিদ্যালয়টি রংপুর সার্কিট হাউজ রোডের নাহার ম্যানসনে প্রস্তাবনা করা হয়েছে। এটির প্রস্তাবক হিসেবে রয়েছেন মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী (বাবু)। তার সঙ্গে রয়েছেন সরকার সমর্থিত একাধিক বণিক নেতা, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানূর রহমানসহ অনেকে।

ইউজিসি সূত্র জানায়, আগামী ১১ সেপ্টেম্বর রংপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন ইউজিসি’র পরিদর্শক দল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রংপুর বিশ্ববিদ্যালয় নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে এমন খবরে প্রতিবাদী হয়ে উঠছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওহীদ বারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উল্লেখ করেছেন, “রংপুর বিশ্ববিদ্যালয়ের নামে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়ার তামাশা বন্ধ করুন। রংপুর বিশ্ববিদ্যালয়ের দাবিদার শুধুমাত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। এ দাবি আমাদের প্রাণের দাবী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শুরুতে এ বিশ্ববিদ্যালয় এর নামও কিন্তু রংপুর বিশ্ববিদ্যালয় ছিল। যার প্রমাণ গুগলে সার্চ দিলেই দেখতে পাবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, রংপুরের মানুষের আন্দোলনের প্রতিফলন। এটি নিয়ে রাজনীতি করে আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না অন্তত রংপুরের মানুষ আপনাদের এই চক্রান্ত কখনোই মেনে নেবে না‌। প্রয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পুনরায় পরিবর্তিত হয়ে রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে তবু রংপুর বিশ্ববিদ্যালয়ের নামে কোনো স্বার্থান্বেষী মহলের তামাশা মেনে নেয়া হবে না।”

এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ সিসি নিউজকে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শুরুতেই রংপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি ছিল। এ কারণে রংপুর বিশ্ববিদ্যালয় বলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বোঝায়! তাই রংপুর বিশ্ববিদ্যালয় নামে কোন বিশ্ববিদ্যালয় নামকরণ আমরা মেনে নিতে পারিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ