আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের পক্ষে মুখ খোলার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানান।
মালালা বলেন, ‘হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। এ অবস্থায় আমরা চুপ থাকতে পারি না।’
মামলা আরও বলেন, ‘এটি মানবাধিকার ইস্যু। সরকারের উচিত প্রতিক্রিয়া দেখানো। জনগণ বাস্তুচ্যুত হচ্ছে। সহিংসতার মুখোমুখি হচ্ছে।’ শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত হচ্ছে সব ধরনের মৌলিক অধিকার থেকে। সহিংস অবস্থার মধ্যে তাদের বাস করতে হচ্ছে। এমন সহিংস অবস্থার মধ্যে বাস করাটা খুবই কঠিন। আমাদের উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। এবং আমি আশা করব, অং সান সু চিও সাড়া দেবেন।’
এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতার নিন্দা জানান বর্তমানে যুক্তরাজ্যে বসবাসকারী পাকিস্তানি নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই।