• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলা গানে সানি লিওনি (ভিডিও)

বিনোদন ডেস্ক: বলিউডের পর এবার ভারতের বাংলা ছবির আইটেম গানে ঠোঁট মেলালেন অভিনেত্রী সানি লিওনি। এর শিরোনাম ‘চাপ নিস না’। শুক্রবার (৮ সেপ্টেম্বর) জি মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে এটি। স্বপন সাহা পরিচালিত ‘শ্রেষ্ঠ বাঙালি’ নামের একটি ছবির জন্য তৈরি হয়েছে এই গান।

মুম্বাইয়ে সেট বানিয়ে ‘চাপ নিস না’র শুটিং হয়েছে। এ বছরের জুলাইয়ে কাজটি করেছেন সানি লিওনি। তার সঙ্গে পর্দায় নেচেছেন নবাগত রিজু। গানটি লিখেছেন লিপি, সংগীত পরিচালনায় বলিউডের সংগীত ত্রয়ী মিট-ব্রস-অঞ্জনের অঞ্জন ভট্টাচার্য। র্যা প অংশও তারই। এটি গেয়েছেন মমতা শর্মা ও দেব নেগি।

‘শ্রেষ্ঠ বাঙালি’ মুক্তি পাবে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে। এতে রিজুর পাশাপাশি অভিনয় করেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব, শক্তি কাপুর, উলকা গুপ্ত, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি, সুভাষ মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, রজতাভ দত্ত, সুমিত গাঙ্গুলী।

বলিউডের বেশ কয়েকটি ছবির আইটেম গানে নেচে দর্শক মাতিয়েছেন সানি লিওনি। এ তালিকায় আছে ‘লায়লা ম্যায় লায়লা’ (রইস), ‘পিয়া মোরে’ (বাদশাহো), ‘ট্রিপি ট্রিপি’ (ভূমি), ‘পিঙ্ক লিপস’ (হেট স্টোরি টু), ‘লায়লা’ (শুটআউট অ্যাট ওয়াদালা)। এছাড়া ‘জিসম টু’, ‘রাগিনি এমএমএস টু’, ‘মাস্তিজাদে’, ‘বেঈমান লাভ’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, ‘এক পাহেলি লীলা’, ‘জ্যাকপট’ প্রভৃতি ছবিতেও কাজ করে সাফল্য পেয়েছেন তিনি। নেচেছেন তামিল এবং কান্নাড়া ছবির আইটেম গানেও।

* দেখুন ‘চাপ নিস না’ গানের ভিডিও:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ