• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ফাইল ফটো

ফাইল ফটো

সিসি নিউজ: গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ২ জন মহিলা ও ৪ জন পুরুষ রয়েছে বলে কাশিয়ানী থানার ওসি তদন্ত জাকারিয়া হোসেন নিশ্চিত করেছেন। তবে এখনো পুলিশ নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরের নাজিরপুর গামী সেবা গ্রিন লাইনের একটি নৈশ কোচের সাথে ঢাকাগামী সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
আহত ২৫ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত ৩ জনকে সংকট জনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ