• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএসএফের নির্যাতনে বাংলাদেশী নিহত

সিসি নিউজ: লালমনিরহাট বুড়িমারী সীমান্তে মাস্টারের বাড়ী এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)’র নির্যাতনে সোহেল নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনিবার সকালে বুড়িমারী মাস্টারের বাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪৩ এর কাছ থেকে তার লাশ উদ্ধার করে গ্রামবাসীরা। তারপর তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহেল মাস্টারের বাড়ী এলাকার মহসিন আলীর পুত্র বলে জানা গেছে। গ্রামবাসী ও বিজিবি জানায়, গরু ব্যাবসায়ী সোহেল গরু আনতে ভারতে চোরাই ভাবে যায়। ভারতীয় চাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটকিয়ে নির্যাতন চালায়। বিএসএফ’র নির্যাতনে সে মারা গেলে তাকে ৮৪৩ মেইন পিলারের কাছে ফেলে রাখে। সকালে গ্রামবাসীরা দেখতে পেয়ে তার লাশ উদ্ধার করে। পাটগ্রাম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোর্শেদ ঘটনার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফকে জবাব চেয়ে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ