• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে আহত-১৩

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মৃত ব্যাঙ মামুদের ছেলে আইয়ুব আলীর সঙ্গে মৃত ছফর উদ্দিনের ছেলে সাহালম মিয়ার ৬ শতক জমি নিয়ে বিরোধ চলছে। এ ব্যাপারে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। এ নিয়ে ঘটনার দিন সাহালমের সঙ্গে আইয়ুব আলীর বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আইয়ুব গ্রুপের আইয়ুব আলী (৫৫), সাহেব আলী (৫২), কপিল উদ্দিন (২৫), আলমগীর হোসেন (২০), শহিদুল ইসলাম (২২), রুবেল মিয়া (১৭), কপিরন বেগম (৪০), ছপিয়া বেগম (৪২) এবং সাহালম গ্রুপের সাহালম মিয়া (৫৫), নুর জাহান (৫০), আলেয়া (৪৫), নাজমুল (২৩) ও হাসিনা (২০) আহত হন।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ