• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়, হাসান মাসুদ ও সিদ্দিকের নামে মামলা!

সিসি ডেস্ক: টিভি পর্দার পরিচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, হাসান মাসুদ ও সিদ্দিকুর রহমানের নামে ৩ কোটি টাকার মানহানি মামলা করছেন আরেক অভিনেতা হাসান জাহাঙ্গীর।

সম্প্রতি এশিয়ান টিভিতে প্রচারিত শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘কমনসেন্স’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন হাসান মাসুদ ও সিদ্দিকুর রহমান। আর এই অনুষ্ঠানেই অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে নিয়ে অশালীন কথা বলা ও তার শিক্ষাগত যোগ্যতা নেই বলে মন্তব্য করেন হাসান মাসুদ। আর সে কারণেই তাদের তিন জনের বিরুদ্ধেই মামলা করেন হাসান জাহাঙ্গীর।

জয়ের উপস্থাপনায় ‘কমনসেন্স’ অনুষ্ঠানে হাসান মাসুদকে প্রশ্ন করা হয়, শোবিজে সবচেয়ে পছন্দের মানুষটি কে? উত্তরে হাসান মাসুদ বলেন, এটিএম শামসুজ্জামান। এরপর প্রশ্ন করা হয়, শোবিজে আপনার অপ্রিয় মানুষটি কে? এমন প্রশ্নের উত্তরে এক দণ্ড না ভেবেই মাসুদ বলেন, হাসান জাহাঙ্গীর ছাড়া এই মুহূর্তে আর কাউকে দেখছি না।

হাসান মাসুদ আরও বলেন ‘তার (হাসান জাহাঙ্গীর) কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সে যে কাজগুলো করেন তা একেবারেই হাস্যকর। বিষয়টির সঙ্গে একমত পোষণ করেন সিদ্দিকও। পরে বিষয়টি নিয়েই তিনজনই হাসাহাসিতে মেতে ওঠেন।

এ প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘ওই অনুষ্ঠানে আমার শিক্ষাগত যোগ্যতাসহ নানা আপত্তিকর কথা বলা হয়েছে। অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স করেছি। একটি কলেজে প্রভাষকের চাকরিও করেছি। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই শোবিজে কাজ করছি। অথচ তারা আমাকে অশালীন মন্তব্য করেছেন। আমি আইনিভাবেই তাদের জবাব দেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ