সিসি ডেস্ক: বাংলাদেশের পল্লীবিদ্যুৎ শ্রমিক লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান দেয়া হয়। পল্লীবিদ্যুৎ শ্রমিক লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এ অনুদান প্রদান করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসময় তারা সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। আলোচনা শেষে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের পক্ষ থেকে সারাদেশে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য প্রধামন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা প্রদান করা হয়।
পাশাপাশি প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে সংগঠনটির অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় নির্মিত ‘স্যালুট তোমায় শেখ হাসিনা’ নামক একটি ডকুমেন্টারির ভিডিও সিডি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম নয়ন প্রমুখ।