সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে জাহাঙ্গীর (২৮) নামে এক যুবককে রাতের আধাঁরে কৌশলে ঘর হতে ডেকে নিয়ে পুকুর ধারে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুবৃত্তরা।
পরে যুবকের চিৎকার শুনে স্থানিয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আহতের সংকটাপন অবস্থা দেখে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার রাতে শহরের বিসিক শিল্প নগরী এলাকায়।
আহতের পিতা আলাউদ্দিন জানান, আমরা শহরের ৭ নং নন ষ্টান্ডার্ড পাকিস্তানি ক্যাম্পে বসবাস করি। আলী হোসেন লেদ মেশিনে কাজ করে জাহাঙ্গীর। ঘটনার দিন রাতে কাজ শেষে বাড়ি আসার পর তার পরিচিত কয়েকজন যুবক ঘর হতে তাকে ডেকে নিয়ে যায়। এরপর বিসিকের পিছনে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে।
তবে আহতকে উদ্ধারকারিরা বলছে, এটি মুলত নারীজনিত ঘটনার জের। যা আহতের জ্ঞান অবস্থায় কারা এ কাজ করেছে তা প্রকাশ করেছে।
সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম বলেন, এখনো লিখিত কিংবা মৌখিক কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত পুর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।