গোলাম মুর্ত্তজা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয় ‘নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় নামকরণ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। সোমবার সকাল ১১ টার সময় বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্কের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেরোবিসাসের সাধারণ-সম্পাদক নুর-ইসলাম সংগ্রামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ। এছাড়া উক্ত আন্দোলনে একত্মা ঘোষণা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবিসাস) সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন সমূহ।
মানববন্ধনে বক্তারা তাদের প্রতিবাদী বক্তব্যে বলেন, রংপুর বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের অস্তিত। ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়( রবি)। ২০০৯ সালে সে নাম পরিবর্তন করে রাখা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সুতরাং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাড়ে নয় হাজার শিক্ষার্থীর তথা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে রংপুর বিশ্ববিদ্যালয় নামে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে দিবো না। এছাড়া তারা আরও বলেন, আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়। তাহলে পরবর্তীতে আবারও কর্মসূচী ঘোষণাসহ আন্দোলন জোরদার করা হবে।