• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকে ফলদ গাছের চারা বিতরণে অনিয়মের অভিযোগ

ছাতক প্রতিনিধি: ছাতকে কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের ফলদ গাছের চারা বিতরণে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ও চারা বিতরণে এ অনিয়মের ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। মেলায় ফলদ বৃক্ষসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১২টি ষ্টল অংশ গ্রহন করে। এসময় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে স্থানীয় কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের ৮শ’ আম গাছের চারা ৮০জন কৃষকের মধ্যে বিতরণের কথা থাকলেও বাস্তবে ব্যাপক কারচুপির লক্ষ্য করা গেছে। প্রতি কৃষকের মধ্যে ১০টি করে চারা বিতরনের কথা থাকলেও জনপ্রতি ৬থেকে ৭টি করে চারা দেয়া হয়। কিন্তু মাষ্টাররোলে ১০টি করে বিতরন দেখিয়ে প্রত্যেক কৃষকের স্বাক্ষর নেয়া হয়। স্থানীয় এমপির উপস্থিতিতে এ অনিয়মের ঘটনায় কৃষকের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তেুাষ দেখা দিয়েছে। এব্যাপারে কৃষি অফিসার কেএম বদরুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকের মধ্যে উন্নত জাতের ৮শ’ গাছের চারা বিতরণ করা হয়েছে। এক্ষেত্রে কোন অনিয়ম হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ