• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২য় সিনেট সভা অনুষ্ঠিত

বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দ্বিতীয় বারের মত এই সভার আয়োজন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট পাস করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সিনেট সদস্যবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সিনেট সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, এইচ এন আশিকুর রহমান এমপি, টিপু মুনসি এমপি, মোতাহার হোসেন এমপি, বেগম হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, ইউজিসির সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। সভায় সাচিবিক দায়িত্ব পালন করেন সিনেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংস্থা সিনেটের প্রায় তিন ঘন্টাব্যাপী চলা আজকের সভার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সভায় সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ তাঁর অভিভাষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরেন।

এছাড়াও সভায় বাজেট পাস ও অনুমোদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, পরিকল্পনা ও সংশোধিত মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) এর পেজেন্টেশন দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির সদস্য দেশখ্যাত স্থপতি মঞ্জুর কাদের।

এরপর উক্ত মাস্টার প্ল্যান আরো বিশ্লেষণের পর এই বছরের মধ্যেই বিশেষ সিনেট সভা আহবানের মাধ্যমে আলোচনা করে বাস্তবায়নের পরামর্শ দেন সিনেট সদস্যবৃন্দ। সভা শেষে সদস্যদের উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য ও সিনেট চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ