• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউএনডব্লিউটিও’র দক্ষিণ এশীয় সভাপতি বাংলাদেশ

ঢাকা : বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) এর দক্ষিণ এশিয়া অঞ্চলের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। চীনের চেংডুতে সংস্থার ২২তম অধিবেশনে বাংলাদেশকে দক্ষিণ এশীয় অঞ্চলের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার চেংডু থেকে অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ও স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার টেলিফোনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেছেন, ‘এটি পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাবার একটি স্বীকৃতি যা এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে আরো নিবিড়ভাবে কাজ করতে প্রেরণা যোগাবে।’

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়ে এ অধিবেশন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ