• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে আবেদন শুরু ১ অক্টোবর

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১ অক্টোবর। যা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯  নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমানের সভাপতিত্বে উপাচার্যের অফিস কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে আরো জানা যায়, ১৯ নভেম্বর ‘ক’ ইউনিট, ২০ নভেম্বর ‘খ’ ইউনিট , ২১ নভেম্বর ‘গ’ ইউনিট এবং ২২ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি ইউনিটে আবেদন করতে প্রার্থীদের ৬০০ টাকা করে দিতে হবে। ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.jkkniu.edu.bdপ্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ