• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সি ইউনিটের অধীনে বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর ছয়টি পরীক্ষাকেন্দ্রে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার সি ইউনিটে ৪৬০ আসনের বিপরীতে ১৩ হাজার ৫০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ২৮ জন করে শিক্ষার্থী লড়বেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আসন বিন্যাস নির্দেশনা: ভর্তি পরীক্ষার রোল নম্বর ৩০০০০১ থেকে ৩০১৫২০ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ৩০১৫২১ থেকে ৩০৩০২০ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়), ৩০৩০২১ থেকে ৩০৮৮৮২ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ৩০৮৮৮৩ থেকে ৩১০৩৬২ পর্যন্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আইইআর, জবি), ৩১০৩৬৩ থেকে ৩১১২৯২ পর্যন্ত ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলে (লক্ষ্মীবাজার, ঢাকা), ৩১১২৯৩ থেকে ৩১২১৮২ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার, ঢাকা) এবং ৩১২১৮৩ থেকে ৩১৩০৫৬ পর্যন্ত রোলধারী পরীক্ষার্থীদের ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট, ঢাকা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই সব কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেয়া হবে। এরপর কোনোভাবেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

প্রতি বছর ভর্তি জালিয়াতি ও পরীক্ষা চালাকালীন প্রশ্ন মুখস্থ করে হলে প্রবেশসহ নানা সমস্যা দেখা যায় বলে এই ধরনের কঠোর নির্দেশনা দিয়েছে জবি কর্তৃপক্ষ। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ