• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে নদীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ২৫

নীলফামারী প্রতিনিধি: জেলার ডোমার উপজেলার দেওনাই নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হয়ে জেলার একাধিক হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পুলিশ আবুল কালাম (৩০) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র সহ আটক করেছে।

এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি হাজিপাড়া ও নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ সবুজ পাড়া এ দুই গ্রামের মাঝখানে। দু’টি গ্রামের মানুষেরাই দাবী করছে নদীটি তাদের গ্রামের উপর দিয়ে প্রবাহিত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন দুপুরে লক্ষীচাপ সবুজপাড়া গ্রামের লোকজন নদীতে মাছ ধরার জন্য বাঁশের বানার বেড়া দেওয়ার সময় শেওটগাড়ী হাজীপাড়া গ্রামের লোকজজন বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। দু’টি পক্ষেই লাঠি, সোডা, দা, কুড়াল সহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। আহতরা হলেন, হাজিপাড়ার রুবেল (২২), রেজাউল (২৫), আমিনার (৩৫), শাহিনুল (২২), মঞ্জুরুল (১২), আমিনা বেগম (৪৫), রবিউল (২৫), জাহিদ (১৫), রায়হান (১৬), আবু বক্কর (৫৫), সুমন (২৫), আব্দুল খালেক (৪৫), ফজলুল হক (৪২), বেলাল (৪৪) ও রবিউল (৩০) ডোমার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। সবুজপাড়া গ্রামের নুরন্নবী (৪০), আবু বক্কর সিদ্দিক (৪৫), আব্দুস সামাদ (৪০), আল-আমীন (৩৫), আলমগীর (৪২), আবু তালেব (৩৮), আবু বক্কর (৩৫), হোসেন আলী (৩৮) ও রঞ্জু (৩৬) নীলফামারী আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছে। বর্তমানে দু’টি এলাকায় শত শত নারী-পুরুষ লাঠি-সোডা ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। যে কোন সময় আরো বড় ধরনের রক্তাক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে। ইতিপূর্বেও ওই এলাকায় এ কারনে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছিল। ডোমার থানা পুলিশ ও নীলফামারী থানা পুলিশ ওই এলাকায় অবস্থন করছে। লক্ষীচাপ সবুজপাড়া মৎস্য চাষী সমবায় সমিতির সদস্যরা বলেন, নদীটি আমাদের এলাকায়। আমরা এখানে মাছ ছেড়ে দিয়েছি। তাই আমরা অন্য কাউকে এখানে মাছ ধরতে দিব না। উল্লেখ্য যে, সরকারী এ নদীতে লক্ষীচাপ গ্রামের লোকেরা কাউকে দীর্ঘদিন ধরে মাছ ধরতে দিত না। এ নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর একাধিক অভিযোগ দায়ের করলেও কোন কতৃপক্ষই এর সুরাহা করেনি। এর ফলে আজ এ রক্তক্ষয়ী সংগর্ষের ঘটনাটি ঘটে। প্রশাসনের উদাসীনতাই আজকের আইন শৃংখলার অবনতির কারন বলে দাবী করছে এলাকাবাসী।

এ ব্যপারে হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিুল ইসলাম জানান, নদীটি ডোমার হয়ে হরিণচড়া ইউয়নিয়ের শেওটগাড়ী হাজীপাড়া ও লক্ষিচাপ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীতে মাছ শিকার সকলের জন্য উম্মুক্ত।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোকছেদ আলী জানান, একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রনে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ