• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন

গোলাম মুত্তজা, বেরোবি: “গণহত্যা বন্ধ কর মায়ানমার” স্লোগানকে সামনে রেখে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু পরিষদ’। বৃহস্পতিবার ( ১৪ সেপ্টম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্কের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ও গণিত বিভাগের শিক্ষক মসিউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আর এম হাফিজুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সদস্য ও রসায়ন বিভাগের প্রভাষক মো:নুরুজ্জামান খান, নীল দলের সাধারণ-সম্পাদক আপেল মাহমুদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান কমলেশচন্দ্র রায়, শিক্ষক গাজী মাজহারুল আনোয়ার সহ ঐ বিভাগের শিক্ষার্থীবৃন্দ। বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব মসিউর রহমান তার বক্তব্যে রোহিঙ্গাদের ধর্মীয় পরিচয়ে না চিহ্নিত করে, জাতীয় পরিচয়ে চিহ্নিত করে মায়ানমারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের স্থায়ীভাবে ফিরিয়ে নেওয়ার আহবান জানান।এছাড়া বারবার যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য মায়ানমার সরকারের প্রতি আহবান জানান এবং রোহিঙ্গাদের সু-স্বাস্থ্য কামনা করে মানববন্ধনেরর সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ