সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আজ শুক্রবার সকালে শোয়ার ঘর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় শাকিল (১৫) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাকিল উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী গ্রামের সরকারপাড়ার মাহাতাব উদ্দিনের পুত্র। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেনীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের সাথে অভিমান করে শাকিল নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।