• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অং সান সুচীর কুশ পুত্তলিকা দাহ

সিসি নিউজ: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন, বিক্ষোভ ও অং সান সুচীর কুশ পুত্তলীকা দাহ করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে সৈয়দপুর রাবেয়া মিল এলাকার পাচঁটি জামে মসজিদের মুসল্লী ও সাধারন মানুষ এসব কর্মসুচিতে অংশ নেয়।
সৈয়দপুর রাবেয়া মিল যুব আয়োজিত বিক্ষোভ সমাবেশকে ঘিরে হাজারো জনতার প্রতিবাদে মুখর হয়ে উঠে শহরের কুন্দল এলাকার রাজপথ এলাকা। পূর্বঘোষিত এই কর্মসূচিকে ঘিরে ওই এলাকার জুমার নামাজের আগে হতেই সাধারন মানুষ ও মুল্লীরা জড়ো হতে থাকেন।
জুমার নামাজ শেষে রাবেয়া মিল বাস ষ্টান্ড মহাসড়কে মানববন্ধন ও পরে হাজার-হাজার মানুষের একটি বিক্ষোভ সৈয়দপুর মহাবিদ্যালয় সড়কে বিক্ষোভ করে। পরে তারা রাবেয়া মিল এলাকায় গিয়ে অং সান সুচীর কুশ পুত্তলীকা দাহ করেন।
কাঠালতলী জামে মসজিদের মুসল্লী, (শিক্ষা,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন) অক্ষর, চেংমারি পাড়া উন্নয়ন সংস্থা, ফকির পাড়া জামে মসজিদ এর মুসল্লী, জাগরনি ফাউন্ডেশনের হাজার মানুষ এ কর্মসুচিতে অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হলে মিয়ানমারের পণ্য বর্জন করা হবে। ইসলামের পুর্ব যুগের অভিশপ্ত ফেরাউন শিশুদেরকে যেভাবে হত্যা করেছিল, ঠিক সেভাবে আরাকানে হচ্ছে। আর আরাকানি সূচিকেও ওই নাফ নদীতে ডুবিয়ে মারা হবে। সরকার অনুমতি দিলে প্রয়োজনে আমরা যুদ্ধে যাব। যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রায়হানুল ইসলাম খান, মোঃ তারিকুল ইসলাম, রিগান,জাহিদ, মোঃমোজাহারুল ইসলাম(ইমাম),জোবায়ের হোসেন ও মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ