• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সাহিত্য আসরের যাত্রা শুরু

সিসি নিউজ: শুরু হলো কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিমনা ব্যক্তিদের নিয়ে সাহিত্য আসরের যাত্রা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ‘দাগ’ পত্রিকার কার্যালয়ে িএ সংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি মো: আমিরুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কথা সাহিত্যিক মো: আকমল সরকার রাজু।

সভায় উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক মো: ওয়াহেদ সরকার, কবি মো: জাবেদ, কবি ও সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাংবাদিক প্রভাষক মো: আলমগীর হোসেন, লিপস’র পরিচালক মো: শাকিল,  কবি ও সাংবাদিক মেহেরুন নেছা, লেখিকা ডেইজি আদানি, উম্মে কুলছুম স্বপ্না প্রমুখ।

সভায় মেহেরুন নেছাকে আহবায়ক ও আকমল সরকার রাজুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত গৃহিত হয়, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বসবে সাহিত্যের আসর। সৈয়দপুর শহরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কবি-সাহিত্যিকদের একত্রিত করাই হবে এ সংগঠনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ