• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠী’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিসি নিউজ: সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর’ ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সংগঠনটির আয়োজনে আজ শুক্রবার বিকাল ৪ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি তাহের আলী বসুনিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রইজউদ্দিন রকি, সংগঠনের সদস্য এ্যাড. জয়নুল আবেদীন, আব্দুল্লাহ আল কাফি, রমজান আলী বসুনিয়া, মানিক, আলমগীর হোসেন প্রমূখ।
মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতি এবং সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের জাতিগত নিধনের বন্ধের দাবী জানিয়ে বক্তারা বলেন, রোহিঙ্গা বির্পযয় কাটাতে যেমন ব্যাপক কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, তেমনি ক্ষুদ্র পরিসরে হলেও আমাদেরও এগিয়ে আসা উচিৎ প্রত্যেকের সামর্থের মধ্য দিয়ে। এসব রোহিঙ্গাদের পাশে আমাদের সরকার মানবিকভাবে এগিয়ে এসে তাঁদের বসবাসের জন্য জায়গা এবং খাদ্যের ব্যবস্থা করেছেন এবং করে যাচ্ছেন। এ কাজ সরকারের একার পক্ষে কুলিয়ে উঠা সম্ভব নয়, সরকারের পাশাপাশি আমরা যতটুকু সাধ্য তাদের খাদ্য, বস্ত্রের চাহিদা মেটাতে সহযোগীতা করার চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ