• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদি পত্রিকায় সুচিকে সমর্থন

সিসি ডেস্ক: সৌদি আরবের দৈনিক পত্রিকা আল-শার্ক, আল-আওসাত রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারে যে গণহত্যা, নির্বিচারে ধর্ষণ ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ চলছে, তার জন্যে নিন্দা না জানিয়ে বরং দেশটির স্টেট কাউন্সিলর অং সাং সুচিকে সমর্থন করেছেন। এ দুটি পত্রিকার নিবন্ধে বলা হয়েছে, সুচি সরকার যথাসাধ্য চেষ্টা করছে। সুচি বলেছেন, তার সরকার রাখাইনে সবাইকে রক্ষায় সর্বাত্মক চেষ্টা করছেন।

সৌদি আরবের এ দুটি পত্রিকায় রোহিঙ্গা মুসলমানদের সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। এ দুটি পত্রিকা লন্ডন, বৈরুত ও রিয়াদ থেকে প্রকাশিত হয়। সুচিকে সমর্থন জানিয়ে পত্রিকা দুটি বলে মিয়ানমারের এই নেত্রী তার দেশে সন্ত্রাস দমনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। মিয়ানমার সরকারের প্রতিও সমর্থন জানায় পত্রিকা দুটি। পত্রিকা দুটির নিবন্ধে আরো বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা যে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে তারা সন্ত্রাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ