• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘শিক্ষানগরী সৈয়দপুর’র বর্তমান কমিটির মেয়াদ শেষ

সিসি নিউজ: ফেসবুক ভিত্তিক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুর’র বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। ১৬ সেপ্টেম্বর রবিবার ছিলো একবছরের জন্য নির্বাচিত হওয়া ওই কমিটির মেয়াদের শেষদিন।
এর ফলে সংগঠনের সাংগঠনিক নিয়ম অনুযায়ী ওই কমিটিতে থাকা সকলের পদ বিলুপ্তি করা হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর ওই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদ্য মেয়াদ শেষ হওয়া কমিটির সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন এক ফেসবুক স্টাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর শুক্রবার সৈয়দপুর রেলওয়ে মাঠে এক আলোচনা সভায় শিক্ষানগরী সৈয়দপুর’র ২৬ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়।
সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিল এরশাদ হোসেন পাপ্পুর উপস্থিতিতে ওই কমিটিতে সাহবাজ উদ্দিন সবুজকে সভাপতি ও খুরশিদ জামান কাকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও আলমগীর হোসেন ও কালিদাস সহ সভাপতি, শামীম খান ও শিবলী হেনা যুগ্ম সাধারণ সম্পাদক, নওশাদ আনসারী সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
শিক্ষানগরী সৈয়দপুর’র প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকন জানান, “কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাংগঠনিক ভাবে কমিটিতে থাকা সকলের পদ বিলুপ্তি হয়েছে। এর ফলে কেউ আর বিলুপ্ত হওয়া পদ ব্যবহার করতে পারবে না।”

তিনি আরো জানান, “সংগঠনের পরব্রতী নেতৃত্বে দেখা যেতে পারে নতুন মুখ। এছাড়াও সংগঠনটির কার্যক্রমেও আসতে পারে ভিন্নতা।”
উল্লেখ্য, শিক্ষা ও জনসচেতনতার উদ্দেশ্যে জনপ্রিয় ফেসবুক গ্রুপ “শিক্ষানগরী সৈয়দপুর” ২০১৬ সাল হতে সৈয়দপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিতায় ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো শিক্ষানগরী সৈয়দপুরকে দেয়া হয় সাংগঠনিক রূপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ