• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পূজায় সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণে রাখার পরামর্শ

ময়মনসিংহ: শারদীয় দুর্গাপূজায় আজান ও নামাজের সময় সব ধরনের বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

একই সঙ্গে পূজা মণ্ডপে যাওয়া-আসার রাস্তাগুলোও পূজা কমিটির উদ্যোগে সচল রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার সকাল সাড়ে ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাম্বলীর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসপি এ পরামর্শ দেন।

সৈয়দ নুরুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপের প্রবেশ গেটে সন্দেহজনক ব্যক্তি কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করলে তল্লাশি করা হবে। মণ্ডপগুলোতে পূজা কমিটির উদ্যোগেই নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

তিনি জানান, পটকা ও আতশবাজিসহ সব ধরনের বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয় ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে নেশাজাতীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয় ও ব্যবহার কোনোভাবেই করা যাবে না।

এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৌমেন্দ্র কিশোর চৌধুরী, অ্যাডভোকেট বিকাশ রায়, শঙ্কর সাহা, উত্তম চক্রবর্তী রকেট, দেবাশীষ ঘোষ বাপ্পী, প্রবোধ রঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এস এ নেয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পী, কোতয়ালি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী, ত্রিশাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আল-আমীন, ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ